লেবেল

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

শুধু কবিতায়... গ্রীষ্মের দুপুর -২৪।। বিকাশ ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






গ্রীষ্মের দুপুর -২৪

বিকাশ ভট্টাচার্য 



দাঁড়াব ব'লে দাঁড়াই

 

তোমার জন্যে খররৌদ্রে
মেঘবাদলে কালেভদ্রে
দাঁড়াই।

দাঁড়াতে হয়। কখনোসখনো
যদি দেখা পাই অঘন সঘন
দাঁড়াই।

পিচগলা পথ। দগ্ধ গগন
যেভাবেই হোক মেঘলানয়ন
চাই।

উড়োপুড়ো এই গ্রীষ্মদুপুরে
মাছেদের মতো মরাপুকুরে
খাবি খাই
 
তোমার জন্যে দাঁড়াব ব'লে 
দাঁড়াই। 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন