লেবেল

বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

শুধু ছড়ায়...গ্রীষ্মের দুপুর -৪।। তামস চক্রবর্ত্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





গ্রীষ্মের দুপুর -৪

তামস চক্রবর্ত্তী



গ্রীষ্মের রোদ্দুর


খর রোদ্দুর  স্তব্ধ দুপুর
বিশ্রাম রতঃ কবুতর যত   
বনপলাশের ডালে
অশ্বথ তলে  রাখাল বালক
সুর তোলে অবিরত।

দর দর ঘাম পায়নি তো দাম
তবু কষে রশি দর কষা কষি
বৃথা সবই গেছে জলে
ক্ষমতার বলে ভদ্র দানব
হাসিছে বিজয়ী হাসি।

খর বেগবতী স্তব্ধ যে গতি
ডিঙিটা বন্ধ ভিখারি অন্ধ
বসিয়া গাহিছে গান।
ঢেলে মন প্রাণ ক্ষুধার্ত পেটে
সাধনা তাহার হয়নি কখনো বন্ধ।

শুকনো পুকুর ক্লান্ত কুকুর
এঁকেছেন ছবি কত শত কবি
গ্রীষ্মের দাহে শুধু পুড়ে পুড়ে
মৃত্তিকা খুঁড়ে জল তোলে বধু 
 দুর এক মাঠে  মাথায় প্রখর রবি।

দুরে সুর ওঠে রাখালিয়া ঠোঁটে
ঠুংরি গমক শিখিছে সবক
রুদ্রানী দিন শেষে।
কাল বৈশাখি বেশে গুরু গর্জনে 
জাগিছে অশনি চমক।

মেঘলা আকাশ রুদ্ধ বাতাস
আড়ালে সূর্য, বাজিয়ে তূর্য
বৃষ্টি নামিছে ঘন।
শেষ কথা শোনো আসবেই জয়
হারিয়ো না শুধু ধৈর্য্য। 
 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন