প্রকৃতি -ই সুর সংখ্যা —২৮
স্বপ্না মজুমদার
অপূর্ব সুধারাশী পূব গগনে
আহা,,কি আনন্দ আজি আকাশে বাতাসে
সোনালী ঝর্ণা ঝরে, ভোরের পূব দিগন্ত জুড়ে,
সৌন্দর্য সুধা বিচ্ছুরিত হয়, জগৎ অন্তরে!!
আহা,,মুগ্ধ মন ভোরের আলোয় না জানি কি কথা যায় বলে,,
প্রানেতে দেয় দোলা, প্রকৃতি সৌন্দর্য মাধুর্য ছোঁয়ায়,
আহা,, দিন ভর কেনো হয়না এমনটা,,
কেনো হয়না এমন সুন্দর এই পূর্ণ পৃথীবিটা
দূরে ওই পাহাড় মধ্যে,, ঝর্ণা ঝরছে অবিরত,
ভোর রবি ভালোবাসায় মত্ত, হৃদয় ছুঁয়ে আলিঙ্গন তাকে করছে,
পাহাড় ঝর্ণা অনুরাগে বড়োই হয়েছে আজ অনুরক্ত!!
মন সুখে দেখি রোজ ওই পূব গগনে
কখনো ওড়ে দেখি পাখিরা দিকচক্রবালে,
সকালের ঘুম ভাঙা ভোরে,ওরাও যে বড়ো খুশি অন্তরে
ফিরবার নেই তাড়া এখনই,,. ভোর আলোয় জড়তা ভাঙে,,.
পূবালী মধুর হাওয়া মেখে প্রকৃতি আজ উজ্জ্বলতায় হাসছে,
আহা,,কি অপূর্ব শোভা আজ আকাশে বাতাসে!!
ভোর সুখে ওঠে মন গেয়ে,না জানি কোন সুর আজি ঝরে পড়ে,
হৃদয় আজ খুশির দুয়ার খুলে,বেশ কিছু আবেগি কথা যায় বলে,
থাকে যদি পাশে কেউ তেমন, মনে আনন্দ দোলা লাগে,
যে আছে শুধুই আমার হৃদয় মন্দিরে।।


ভাল প্রচেষ্টা।তবে বানানের দিকে নজর দিলে আগামী দিনে ভালই হবে।
উত্তরমুছুন