লেবেল

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। ।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা।। >১৬।। আমি মা হই —সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। 

   ।। প্রতিদিন বিভাগ।। 

  ।।  নভেম্বর সংখ্যা।। 

  ।।  বিষয় - মা।। >১৬।।




আমি মা হই 

সোমা চক্রবর্তী

আমি বড় মা ভালোবাসি 
মায়ের কোল ঘেঁষে, বুকে লেপ্টে
মায়ের গায়ের গন্ধ শুঁকতে শুঁকতে
আমি নিজেই  বড় মা হয়ে গেছি

ঐ যে কচি গাছের চারটা, ওকে আমি
মায়ের আদর দিই 
কোলে তুলে, মা হারা বিড়াল  ছানাকে
ড্রপারে দুধ খাওয়াতে খাওয়াতে
আমি বড় মা হয়ে যাই 

রাস্তায় শুয়েপড়া ঐ অভুক্ত কুকুরটা
আমায় দেখে লেজ নাড়ে, কাছে আসে
বিস্কুট  খাইয়ে দিতে দিতে, আমি ওর
মা হয়ে যাই

কচি পাখিটার মুখে, সেরেল্যাক খাইয়ে দিই যখন 
দুটো পা দিয়ে আঁকড়ে থাকে বুক
ঠোঁট থাকে আমার  ঠোঁটে
প্রথম কথা বলে, মা -মা!

আমি মা হই  প্রতি মুহূর্তে
মা হবার স্বাদ বড় আনন্দের, বড় খুশির 
আমি মা হয়ে যাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন