লেবেল

বুধবার, ১২ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১১।। স্বাধীনতার সুরে — মল্লিকা বিশ্বাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১১।।



স্বাধীনতার সুরে 

মল্লিকা বিশ্বাস 

আয় রে ছুটে বন্ধু স্বজন 
মনের মতন সাজি ।
সোনায় ভরা ভারত আমার
স্বাধীন হল আজি ।।

আয় রে ছুটে শিশু-কিশোর
তিরঙ্গা তোল হাতে ।
স্বাধীনতার সুরে সবাই 
মাতি রে একসাথে ।।

উড়বে যখন এই তিরঙ্গা 
মাথা উঁচু করে।
দেখবি তখন ফোঁটায় ফোঁটায় 
লাল রং টাও ঝরে ।।

শত আঘাত সয়ে যাঁরা 
আনলো স্বাধীনতা ।
রাখিস মনে বীর শহীদের
মহান ত্যাগের কথা ।।

জীবন দিয়ে রাখলো যাঁরা 
ভারত মাতার মান ।
আজকে মোদের স্বাধীন ভারত 
তাঁদেরই তো দান ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন