লেবেল

বিশ্ব পরিবেশ দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্ব পরিবেশ দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

।।জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১৭।। হিসেব নিকেশ — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১৭।।



হিসেব নিকেশ 

জীবন সরখেল 


দিনরাত ঘাম শ্রমে নিষ্ঠায় সব্বাই
আজও বাড়িয়ে নিতে চায় সঞ্চয়...
হিসেব নিকেশের মিল গরমিলে
বারেবারে শুধু যেন হারিয়েই যায় 
লোভ আর প্রয়োজনের খেই...
সভ্যতা সবুজের সহযোগ ভুলে 
জলাভূমি নিধনের অবিমৃষ্যকারিতায় তাই
ভেনেজুয়েলারা আজও মাথা চাড়া দেয়!
আর কবে কতদিনে পাবো আমরা 
বুদ্ধিমানদের প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়?
সদিচ্ছা আর সবুজ ভাবনার প্রয়োগেই
পৃথিবীতে আরও জারিত হোক 
সভ্যতায় আর প্রাণ মানবতার রসায়ন...

বুধবার, ২৪ জুন, ২০২৬

।।জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১৬।। শ্যামলিমাহীন শেষবেলায় — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১৬।।



শ্যামলিমাহীন শেষবেলায় 

দীপক বেরা 


বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ঝাপসা কুয়াশাবন্ধনী
বেরোবার কোথাও কোনো রাস্তা জানা নেই 
সব গূঢ়, সব গহন, কেমন যেন রহস্যময়...
এই ধরিত্রী যেন আবরণে আঁধার মেখেছে
অন্তরালে চলে গেছে কবে পূর্ণিমার আলো
দুষ্টু শিশুকাল, কম্পিত কৈশোর, সবুজ বনানী 
পুব আকাশের কোলে মুক্তোর মতো ভোর 
আর দিনাবসানে পশ্চিমের রক্তরাগ গোধূলি 
প্রাণের এইসব স্বপ্ন-কোলাহল থেকে বহুদূরে 
হারিয়ে যাচ্ছে জীবনের নন্দিত ইতিকাব্যকথা

এক হাতে ধরে আছি গোলাপের কুসুম 
অন্য হাতে মুখোশের আড়ালে ক্লিন্ন যান্ত্রিকতা
দুটি হাতের এই মৌলিক তফাৎটুকু বুঝতে
কত যুগ, কত শতাব্দী পেরিয়ে গেছে... 
শ্যামলিমাহীন শেষবেলার এই খণ্ডিত ছায়ায় 
আজ সবাই একত্রে শুধু একটি গাছ হতে চাই 

শুক্রবার, ১৯ জুন, ২০২৬

।। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১৪।। তোমার কল্যাণে — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১৪।।



তোমার কল্যাণে 

হীরক বন্দ্যোপাধ্যায় 
বলেছি সকল কথা হাসি আর গানে
গলেছি বরফ হয়ে ইমন কল্যাণে 
গানের সমস্ত সুর সুরের সমস্ত তান
তান আর লয়ে ,যেটুকু ব্যবধান 
মিশেছে বসন্ত দিনে সকলেই জানে ...
আজ শিমুলে পলাশে 
জ্ঞানত মহুয়া ও শালে 

জানার ও অসংখ্য নদী ,নদীর অসংখ্য জলধারা
সবই তো দিয়েছি ঢেলে
সব ই তো গিয়েছে ঐ গিরিখাত বেয়ে 

তুমি,শুধু দৃষ্টিতে ভ্রূকুটি মিশিয়ে 
খুঁজতে চেয়েছো, এসবের ও অন্যতর মানে ...

মানে অতি সহজ এখন
সহজ এখন  নিঃস্ব হয়ে বাঁচা 
বাঁচতে চাওয়ার মতো রোদ্দুর 
শেষ হয়ে গেছে, কবেই 

তোমার কল্যাণে  ...

বুধবার, ১৭ জুন, ২০২৬

। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১৩।। বাগান - অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১৩।।



বাগান 

অমিত কাশ‍্যপ


মুগ্ধতা মেখে সকাল যখন রেখা ছড়ায় সারা বাগান 

বাবা তখনই বাগান পরিচর্চায় নেমে পড়েন

তুলে তুলে দেখেন পাতায় পাতায় ওদের বন্ধুত্ব, ভালোবাসা 

সবুজের কত রকমফের আর পাতার বাহার

তারা কত কি কথা বলে, দুধের শিশুর যেমন অভিব‍্যক্তি


বাবা এই সময় চা খান সবুজের ভেতর 

অবশিষ্ট চায়ের ভাগ পাশে ঘেঁষে বসা কাঠবেড়ালিটির

দ্রুত তার চাউনি আর মস্ত কোনো কর্মফলের আশায় 

গতরাতে নেমেছিল তারারা যেখানে যেখানে বাগানে 

ফুল হয়ে আজ তারা হেসে উঠছে হাওয়ায় হাওয়ায়



।। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১১।। ভালোবাসো প্রকৃতিকে — দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১১।।





ভালোবাসো প্রকৃতিকে

দীনেশ সরকার 


                                            

গাছ কেটেছো নির্বিচারে ধ্বংস বনাঞ্চল

ভরাট করে জল-জলাশয় তুলেছো বহুতল।                                            

পরিবেশের কথা তোমরা তোলোনি কেউ কানে   

নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া মানুষ কী আর জানে!

 

দূষণ ভরা আকাশ বাতাস, দূষণ ভরা নদী

সেই দূষণে নিচ্ছে যে শ্বাস মানুষ নিরবধি।

আনছে ডেকে মারণ ব্যাধি এবং মহামারি

গ্রাম-শহরে মৃত্যু মিছিল ছুটছে লাশের গাড়ি।

 

সমুদ্রতলে জমছে রোজই প্লাস্টিক আবর্জনা

সাগর দূষণ লাগাম ছাড়া, দূষিত বালুকণা।

পরিনামে উষ্ণায়ন আর ছুটছে তাপপ্রবাহ

বাড়ছে দাপট ঘূর্ণিঝড়ের গলছে হিমবাহ।                                              

                                                                                                

দক্ষিন আফ্রিকার বড় শহর কেপ টাউন তার নাম

হয়েছে সে ‘জলহীন শহর’, খবরের শিরোনাম।  

বেঙ্গালুরু পুণেতেও আজ জলের হাহাকার

বন্ধ করতে জল অপচয় ভাবতে হবে সবার।   

                                                          

সুস্থ ভাবে বাঁচতে হলে, পরিবেশটা ভালো চাই   

বৃক্ষ রোপন, পুকুর খনন, এ ছাড়া আর উপায় নাই। 

বাঁচাও সবুজ আর জলাশয়, কমাও বায়ু দূষণ

ভালোবাসো প্রকৃতিকে বাঁচবে তবেই জীবন।



সোমবার, ১৫ জুন, ২০২৬

।। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ — দিবস -১০।। ভিখারিণী পরিবেশ —সুমিতা চৌধুরী।।Ankurisha। E Magazine।। Bengali poem in literature।।


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১০।।



ভিখারিণী পরিবেশ

 সুমিতা চৌধুরী

"পরিবেশ দিবস" আজ এক বিদ্রূপেরই চিহ্ন বয়
রেখে চারিদিকে শুধুই গাছেদের শব সারি সারি...
 লুঠেরা বণিক মহলের মুনাফার বহরে
সবুজ গোটায় ক্রমেই পাততাড়ি। 

জনজীবনে বিপর্যয়ের করাল গ্রাস,
তাপমাত্রার নেই আজ কোনো ঊর্ধ্ব সীমা!
জলস্তর ক্রমেই অধোমুখী, 
পরিবেশের জোটেনি আর বাঁচার জীবনবীমা!

আইন আদালত চোখ বুঁজে থাকে
ক্ষমতার দলিলে সাক্ষরের জোগান দিয়ে,
বাস্তুতন্ত্র ক্রমান্বয়ে সমতা হারায়,
বন্যপ্রাণ থেকে আদিবাসীদের জীবনে উৎখাতের পরোয়ানা বয়ে নিয়ে!

শাসন যখন শোষণ যন্ত্র হয়,
পরিবেশও পায় না রেহাই তাতে।
দেশ-দশ বাতিলের খাতায় লেখায় নাম,
তাই, পরীর রূপ ছেড়ে ভিখারিণীর বেশ আজ পরিবেশের পাতে।।

রবিবার, ১৪ জুন, ২০২৬

। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৯।। বিশ্ব পরিবেশ দিবস — মধুসূদন চক্রবর্ত্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -৯।।



বিশ্ব পরিবেশ দিবস 

 মধুসূদন চক্রবর্ত্তী 

চাই যে বৃক্ষরোপন , চাই সবুজায়ন,
তবেই স্তব্ধ হবে দুঃসহ বিশ্ব উষ্ণায়ন,
পৃথিবীর মানুষ এখনো হও সচেতন 
নির্বিচারে কোরোনা আর বৃক্ষ ছেদন ।

নাও শপথ আজকে পরিবেশ দিবসে
নিয়ম করে গাছ লাগাবো মাসে মাসে ,
বিশ্ব উষ্ণায়ন অবশ্যই রুখবো আমরা 
গাছেতেই লুকিয়ে আছে প্রাণ ভোমরা ।

চারিদিকে সবুজ পরিবেশ তুলবো গড়ে
আর স্থবিরতা নয় এবার দাঁড়াও নড়ে,
আগামীর পৃথিবী হয় যেন প্রকৃত বাসযোগ্য,
উত্তরসূরীরা থাকবে আমাদের প্রতি কৃতজ্ঞ।


শনিবার, ১৩ জুন, ২০২৬

। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৮।। মানুষের ভোর সাতকর্ণী ঘোষ।।Ankurisha।।E.Magazine।। Bengali poem in literature।।

 


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -৮।।



মানুষের ভোর

সাতকর্ণী ঘোষ

অসম্ভব শব্দগুলি বাতাসে বেশ বেমামান 

মনে হচ্ছে আজ নতুন সূর্যের প্রকাশে ভস্ম হয়ে যাবে

কে তুমি আমাদের ভালোবসতে চাও

কে তুমি আমাদের কষ্টের অভাব মাখতে চাও

চেওনা অভ‍্যেস সব কিছু পারে যা তোমার নেই 

হইহই উচ্চারণ করতালি ভরে দিতে পারে সমাগম উত্তাল

তবুও বলব ভালো এগিয়ে যাও একদিন ভোর দেখতে পাবে

এখন নয় এখন সময় আটপৌরের আঁচলে

খিলখিল হেসে রোদ খেলবে খুনশুটিও কম হবে না

সেখানে এসো না শৈশব হত‍্যা করতে চাইলে

আমাদের পিতামহ উঠে আসবে তার লাঠি নিয়ে 

পিতামহী সংসার নিয়ে যাতনা নিয়ে সংগ্রাম নিয়ে 


অসম্ভব সময়ে সূর্যভোর দেখুক মানুষ সব

তাদের অস্বীকার করে অস্থির করে না তুলে এসো

পরপর বসে যাই জয়ের আনন্দে 

এক পঙ্ ক্তি ভোজে  এই হোক ভবিতব‍্য

শুক্রবার, ১২ জুন, ২০২৬

। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৭।। পরিবেশ বাঁচাও — ডঃ ইন্দ্রনীল মণ্ডল।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -৭।।


পরিবেশ বাঁচাও

 ডঃ ইন্দ্রনীল মণ্ডল  

আজ খুব ভোরেই বৃষ্টি, তোমার চিঠি পেলাম, 
জানলার কাঁচে জলের কলকা এঁকে দিলাম। 
উপভোগ করলাম ভিজে মাটির মিষ্টি সুবাস,
অঝোর ধারার বৃষ্টিরা ভিজিয়ে দিল নিবাস।
ছিটকে এলো জলকণা খোলা বাতায়ন ধরে, 
কুড়িয়ে নিলাম স্ফটিকের কণা অঞ্জলি ভরে।
 
ভৈরবীর সঙ্গে মেঘমল্লার যেন একত্রে গীত হল, 
ময়ূরের মতোই হৃদয় যেন খুশিতে নেচে উঠল।
ঘাসবনেরা সেজে উঠলো জলের মুক্তো মালায়, 
আমার খুশি ভাসিয়ে দিলাম কাগজের ভেলায়। 
সবুজ পাতাদের মাঝে শুনি টুপ টাপ সব শব্দ, 
বৃষ্টির কাছে তপ্ত গ্রীষ্মের দাবদাহ হয়েছে জব্দ।

গাছেরা হাত বাড়িয়ে বৃষ্টিকে করে অভ্যর্থনা,
পাতার ফাঁকে শুনি প্রকৃতির গোপন প্রার্থনা।
সবুজের স্বপ্ন বুনি আমি প্রকৃতিরই হাত ধরে,
"পৃথিবীর হৃদয়কে বাঁচাও", বলি করজোড়ে।
এক একটা গাছই হবে পরিবেশের নতুন বন্ধু,
দূষণহীন সবুজ প্রকৃতি হবে ভবিষ্যতের সিন্ধু।


বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৬।। সুজলাং সুফলাং.. বিশ্ব বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -৬।।



সুজলাং সুফলাং...

বিশ্ব বন্দ্যোপাধ্যায় 


বাতাসে আজ পালক পাতার করুন জল 
হাহাকার জুড়ে সব গাছ থাকে জন্ম নিরোধক 
মর্মে লেখা প্রকৃতির বৃথাই আস্ফালন 
ফুঁসছে রোষে পৃথিবীর মহাকাল ভৈরব...
এ কোন খেলায় মত্ত আদিম দস্যু দল
সবুজ জলে মিশিয়ে দেয় বিষ ময় জ্বালা...
দাও ফিরিয়ে আমাদের প্রাচীন আয়ু...
হাতের তালুতে লিখে দাও...
সুজলাং সুফলাং মলয়জশীতলম্
সস্যশ্যামললাং মাতরম... 
যেনো গর্ব করি...
ধর্ম কর্ম পরিবেশের এই মহান দেশ আমার জন্মভূমি...
আর...ধ্বনিতে ধ্বনিতে মুখরিত করি 
পরিবেশের এক নাম ভারতবর্ষ...

। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৫।। নিপীড়িত পৃথিবী সুবীর কুমার ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -৫।।



নিপীড়িত পৃথিবী

সুবীর কুমার ঘোষ

কাটা গাছের গুঁড়িতে এখনও বৃত্তগুলো জেগে আছে,
আদালতে জমা রাখা পুরোনো সাক্ষ্যের মতো।

প্রতিটি বৃত্ত এক একটি ঋতুর নীরব জবানবন্দি,
বর্ষার ভেজা দিন, খরার ফেটে যাওয়া মাটি,
পাখির ডানায় ভর করে ভোরের প্রথম ঘোষণা।

আমরা কাগজে স্বাক্ষর করি উন্নয়নের নামে,
আর বাতাসে ভাসে করাতের গন্ধ।
শহরের উঁচু কাচের দেয়াল
আকাশকে ছোট করে ফেলে,
সূর্যের আলো ঢোকে অনুমতি নিয়ে।

নদী তার গতিপথ ভুলে যায় বাঁধের ভিড়ে,
মাছেরা হারায় তাদের পুরোনো মানচিত্র।
তবু এক টুকরো চারা মাটি ফুঁড়ে ওঠে,
অন্ধকারের বুক চিরে সবুজের ছোট্ট প্রতিবাদ।

আমরা মন দিয়ে শুনলে শুনতে পাই,
পৃথিবী এখন ধৈর্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে।

সোমবার, ৮ জুন, ২০২৬

।। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৩।। অরণ্যযাপন অজিত দেবনাথ।। Ankurisha।।E Magazine।। Bengali poem in literature।।


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -৩।।



অরণ্যযাপন 

অজিত দেবনাথ 


যদি পারো গভীর অরণ্যের পথ ধরে হেঁটে যাও 

বৃক্ষকে জড়িয়ে ধরো , কথা বলো,আলিঙ্গন করো ..

মুছে দাও সমস্ত ক্ষতচিহ্ন , অশ্রুবিন্দু, বিষাদকণা

দ্যোখো কেমন ঝাপসা হয়ে উঠেছে পাহাড়, নদী, সমুদ্র- 

পাখিরাও কিন্তু আগের মতো বিশ্বস্ত নয় 

অচেনা অতিথির মতো একটু একটু করে সরে যাচ্ছে

অভিমানী মেঘগুলো দাঁড়িয়ে আছে বিষণ্ণ ধুলোর ত্রাণশিবিরে

যদি পারো একান্ত ছায়াতলে দু'দণ্ড বিশ্রাম করো 

নিঃশব্দে, চুপিসারে...

পাতায় পাতায় লিখে রাখো নির্জন রাতের জমানো সব কাব্যকথা।

রবিবার, ৭ জুন, ২০২৬

।। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -২।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature ।।

 


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -২।।




পরিবেশ নিয়ে দুচারলাইন

ফটিক চৌধুরী

পৃথিবী প্রতিদিন সবুজ পাতার ভাষায় 
আমাদের জন্য একটি চিঠি লেখে।
নদী তার জলের আয়নায়
আকাশকে বাঁচিয়ে রাখে, আর গাছেরা নীরবে শ্বাসের প্রদীপ জ্বালায়।
পরিবেশকে ভালো রাখা মানে
নিজের ভবিষ্যৎকে সযত্নে আগলে রাখা।
সবুজের প্রতি যত্নই 
পৃথিবীর প্রতি আমাদের সবচেয়ে সুন্দর 

অঙ্কুরীশা-র পাতায় শুরু হল...প্রতিদিন বিভাগে..। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১।। আজিকার কলমে— জয়শ্রী সরকার।।Ankurisha।।E.Magazine।। Bengali poem in Literature।।


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১।।



এসো, সবুজ বাঁচাই

জয়শ্রী সরকার


সবুজ মানেই সজীব বিশ্ব বসুন্ধরার জয় ,

সবুজ মানেই সদাচঞ্চল প্রাণের বায়ু বয়।

গাছগুলো সব পড়ছে কাটা উঠছে বহুতল

কেমন করে বাঁচবো বলো ? ওইটুকু সম্বল !


বাতাস এখন ভীষণ ভারী শ্বাসের নেই তো আশ ,

সবুজকে আজ ধ্বংস করেই নিচ্ছি সবাই শ্বাস।

শ্বাসের কষ্টে মানুষ এখন মরছে অবিরাম ,

এসো সবাই রোপণ করি আম-কাঁঠাল আর জাম !


আগের মানুষ মানুষ ছিল , ছিল যে তার হুঁশ ,

এখন মানুষ ঠান্ডাঘরেই ভীষণরকম খুশ।

বীজগুলোকে ধ্বংস তো নয়, বপন করি আজ 

একদিন জেনো সবাই আমরা সুখেই করবো রাজ !


সবুজ মানেই প্রাণের প্রতীক , নবান্নেরই আশ

সবুজ মানেই আশ্বাসবাণী , প্রশান্তিতে শ্বাস ।

সত্যি যদি পরিবেশকে রাখতে ভালো চাও ,

সুযোগ পেলেই জায়গা বুঝে চারাগাছটি লাগাও !