লেবেল

বিষয় - মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিষয় - মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১৮।। পিয়াসী মন — জয়তী দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 "



                  

।। এপ্রিল সংখ্যা।। 

।।    কবিতা বিভাগ।। 

।।  বিষয় — মন — ১৮।।



পিয়াসী মন

 জয়তী দাস


আমিই সেই মহাবিস্ময় মন

যা সবসময় সচল

আমিই সেই বিচিত্র বিলাসি মন

যা অবলীলায় উচ্ছল।

আমিই সেই অবিরাম পিয়াসী

ভাবনার ভারে অতি কুবের

আমিই সেই দুরন্তপনা বাতাসী

ইচ্ছা- অনিচ্ছার নাই ডোর।


সেই মনে অন্তরে ছিলো পূর্ণিমা

সমাজ সংস্কৃতি বার্তার হলফনামা

একগুঁয়েমি মৌসম বিদ্যাসাগর

পিয়াসী মন যেন এক মহাসাগর।।

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১৭।। মনের ঠিকানা — দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  

।। এপ্রিল সংখ্যা।। 

।।    কবিতা বিভাগ।। 

।।  বিষয় — মন — ১৭।।



 মনের ঠিকানা

দীনেশ সরকার

 

মনটা আমার কোথায় থাকে আমি কী ছাই জানি

মনকে নিয়ে বৃথাই আমি করি টানাটানি।

মন যে আমার ছুটে বেড়ায় আলোর গতিবেগে

কখনো সে ঢাকা পড়ে নিকষ কালো মেঘে।

 

ঠিকানা তার বৃথাই খোঁজা, জানিনে কোথায় থাকে

পাহাড় চূড়োয় নদীর ঢেউয়ে আনন্দসুখ মাখে।

বাতাস তাকে দেয় দুলিয়ে পাখির কলতানে

নেচে বেড়ায় সুরে ছন্দে এবং গানে গানে।

 

বাড়ছে বয়স শরীরজুড়ে মনের বয়স বাড়ে কই

অবুঝ সবুজ মনকে নিয়ে নাজেহাল তাই তো হই।

ভাবনাগুলো জট পাকিয়ে থাকে মনের মাঝে

হাজার বাধা পেরিয়ে তাই মনোবীণা বাজে।

 

বাঁধতে চাইলে মন যে আমার হয় সে লাগামছাড়া

দুঃখ সুখের দোলাচলে পাইনে যে তার সাড়া।

গভীরতা মাপা মনের নয় তো সহজ কাজ

মন যে আমার রাজার রাজা মাথায় কনক তাজ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১৬।। অবুঝ মন — মানস মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



                  

।। এপ্রিল সংখ্যা।। 

।।    কবিতা বিভাগ।। 

।।  বিষয় — মন — ১৬।।



অবুঝ মন 

 মানস মুখোপাধ্যায় 


মাথার চুলে পাক ধরেছে 

মুখে কাঁচা পাকা দাড়ি 

এসময় যৌবনের শক্তি হারিয়ে যাচ্ছে 

শরীর বার্ধক্যের পথে পা বাড়িয়েছে 

কিন্তু মন!

কিছুতেই এসব মানতে চায় না 

বারবার নিষেধ সত্ত্বেও 

সে রঙিন প্রজাপতিগুলো ধরতে চায় 

তারা মুখ টিপে হাসতে হাসতে সরে যায় 

আসলে মনের কোনো দোষ নেই 

সে তো চির সবুজ 

তার বয়সও বাড়ে না 

বার্ধক্যও আসে না 

এখনো জ্যোৎস্নার চুম্বন নিতে ছুটে যায় 

যেভাবে চাঁদ নদীকে চুম্বন দেয়

সেভাবেই কিশোর বেলার মাঠে খেলতে চায়

সেভাবেই ভরা যৌবনের মতো 

রঙ লাগানো ফুলগুলোর স্পর্শ পেতে চায় 

বড়ো অসহায় আমি 

বড়ো নিরূপায় আমি 

অবুঝ মন আমার 

আসলে দোষটা আমার শরীরের।









মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১৫।। খাজুরাহো— হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature



                  

।। এপ্রিল সংখ্যা।। 

।।    কবিতা বিভাগ।। 

।।  বিষয় — মন — ১৫।।




খাজুরাহো 
হীরক বন্দ্যোপাধ্যায় 

চুম্বন পছন্দ হলে অর্ধেক টেনশান সেরে যায়  
তখন অসুখ অসুখ নয়  রতিপাথর,তুমুল বৃষ্টির রাতে 
একমাত্র চুম্বনযোগ্য অপরাধে যার সন্ধান মেলে 
সম্পূৰ্ণ মনের জোরে ঠোঁটে ঠোঁট, হাতে হাত 
না,চোখে চোখ  নয় চকিত বিদ্যুৎ প্রকৃতি সৃষ্টি করেছে বলে বেকার যুবকদের অর্ধেক অসুখ সেরে যায় . ..

চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তখন বাতাসে উড়িয়ে দিয়ে প্রেমিকাকেই টেনে নেয় বুকের আড়ালে
অনিবার্য ব্যর্থ প্রেম যাদের তাদেরো 
প্রতিটি চুম্বনের নাম নীলাঞ্জনা ...

যারা কথায় কথায় পিকাসো আর রাবোঁর কথা বলে 
 নিজেদের আজীবন ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে চেয়েছেন নন্দিনী ছাড়া আর কোনখানে আছে তাদের রক্তকরবী, আমৃত্যু খরার মধ্যে 
প্রকৃত চৈত্রপূর্ণিমা 

ঝাঁকে ঝাঁকে চিঠি উড়িয়ে দিয়ে বাকীটা জীবন তাই খাজুরাহোর শোক ও শুশ্রূষা 
বাকীটা  জীবন তাই খাজুরাহোর শিল্পসমগ্র ... 
 

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১৪।। মন — সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



                  

।। এপ্রিল সংখ্যা।। 

।।    কবিতা বিভাগ।। 

।।  বিষয় — মন — ১৪।।



মন 

সোমা চক্রবর্তী


আমার  মনটা খুব  খারাপ!

কিছু জীবন আবর্জনা হয়
কিন্তু 
তারা থেকে যায়!

একটা কষ্ট  হয়ে যাচ্ছে

বেদনার কি অপরিসীম  শক্তি
অনাত্মীয়কে  আত্মীয় করে দেয়

স্বার্থহীনতার  উর্দ্ধে যখন মন
তখন

কষ্টের অনুভূতি
ঝিম ধরিয়ে দেয় মন'কে!

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১৩।। মনের ভুলে — বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



                  

।। এপ্রিল সংখ্যা।। 

।।    কবিতা বিভাগ।। 

।।  বিষয় — মন — ১৩।।




মনের ভুলে 

বিকাশরঞ্জন হালদার 

'মন' আর 'মনকেমন' পথ ভুল করিয়ে দেয়। 'মনের ভুলে' কথাটা বেশ। তুমি যেভাবে একদিন আমার কাছে। ভুল ভেঙে গিয়ে আবার  যে ঠিকটাকে মন খুঁজে পায়, সেটাও  কি মনের আর একটা ভুল নয়? বুঝতে পারি না! মনের ভিতর আর বাহির কি এক হতে পারে? পারে না? মনে মনেই তো মনের পথ চলা। সে তো গোপন? 'পাগল-মন' কতবার যে প্রশ্রয় হারায়! কেনো? মন তো ঘিরে রাখে, আরও  একটা মন? তাহলে? মন কেনো কথা বলে এত?  কেনো মৌন হয়?  উঃ, মাথাটা যেন ঘুরছে! আর  দেখো কেমন বাড়াবাড়ি করছে, তোমার-আমার  মনের স্বপ্ন এবং দুঃস্বপ্ন গুলো...

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১১।। স্বচ্ছতোয়া — ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ১১।।



স্বচ্ছতোয়া

ফটিক চৌধুরী


মন এক উন্মুক্ত জানালা,
                খুললেই আকাশ ঢুকে পড়ে 
কখনও রোদ্দুর, কখনও মেঘ,
                     অচেনা রয়ে যায় বাতাস। 
কখনও কেঁপে ওঠে, কখনও শান্ত, ধীর। 

নীরবতার মধ্যেও থাকে অনেক কিছু গল্প
মন কি  নদীর মতো? 
                         বয়ে চলে অবিরাম
কখন যায় কূল ছাপিয়ে, কখন যে তিরতির
আমি চাই ছোটো নদী, স্বচ্ছতোয়া, ধীরস্থির। 

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১০।। এখন কী মনে করে — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ১০।।




এখন কী মনে করে 

হীরক বন্দ্যোপাধ্যায় 

প্রত্যেকের বন্ধুত্বের মাঝে আমি একটি অসমাপ্ত নদী জোনাক রেখার মতো এঁকে রাখি 
অথবা একটি কমা চিহ্ন
 যদি পাছে ভুলে যাই নিজস্ব একান্ত আমার কোনো নীল লাল ডায়েরি নেই 
যাতে মাঝে মাঝে জমজমাট গৃহস্থলির কথা মনে পড়ে 
কিংবা নকুলদানার বিষয়ে অন্তঃসার  শূন্য কোনো কথা ,কেউ যদি কিছু বলে
কী খবর এখন কী মনে করে. ..
ছন্দ মেলাবো ছত্র মেলাবো কোথায় 
আমাদের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের অশোক 
দুঃস্বপ্নের বুকে শীলমোহরের মতো ভেসে ওঠে জেগে থাকে, তখন কোথায় কুয়াশার স্তর ,
সমস্ত ঠিকানা কবে ছবি হয়ে গেছে 
দাঁতে দাঁত চেপে আমি সেই মিলন সহ্য করি 
মুখ গোমড়া কিংবা গল্প গুজবে মেতে ওঠা 
অরিন্দম কৃষ্ণেন্দু তৃষ্ণা সুলতা বকুল গাছের ডালে শালিকের মতো টুসকি দিয়ে চলে যায়  
এইসব সেমিকোলনের পাশে আমাদের বাঁচা 
কারও গায়ে ওভারকোট কারও হাতে গরম দস্তানা 
যে যার বাড়িতে আছে অশীতিপর হয়নি এখনো 
যদিও আর কিছুদিন বাদে ভস্মভূমি ঠিক গ্রাস করে নেবে 
তখন একে অপরের বাড়ি চিনতে কষ্ট হবে খুব. ..

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ৯।। হৃদয় — প্রভঞ্জন ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ৯।।



হৃদয়

প্রভঞ্জন ঘোষ


চুরি গেলে অধিক বেড়ে যায়-
তেমন বস্তু নিয়ে কানাই
সর্বত্র বেড়ায়।
চোরের বোঝা বেড়ে-বেড়ে
আরো ভারি হোক,
ব্যগ্র হয়ে বেড়ে চলুক
কেবল দেখার ঝোঁক।

হারিয়ে গেলে অধিক জুটে যায়-
তেমন রত্ন নিয়ে বলাই
চারিদিকে ধায়।
হারিয়ে-হারিয়ে হোক গে ফাঁকা
থাকতে-থাকতে চোখ
হঠাৎ আবার দেখে ফেলার
মজার খেলা হোক।

অদৃশ্য কোন জাদুটোনায়
তেমনি থাকুক ভরি'-
হৃদয়টিকে অশেষ যেন
হৃদয় বলতে পারি।

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ৮।। মন — জীবন সরখেল।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ৮।।




মন 

জীবন সরখেল 


চৈত্রের আকাশ বাতাস জুড়ে ভাসে
স্নিগ্ধ ত্যাগ তিতিক্ষার আলো...
বিশ্বাসী ভক্তদের মায়াবী চোখে দানা বাঁধে 
কঠিন কৃচ্ছ্বসাধনেও সন্তুষ্ট পুনরাবৃত্তি-বীজ!
দিকে দিশে ত্রিবিধ শান্তির টানে
ধ্বনিত হয় প্রার্থিত চিরন্তন ঈশ্বরের নাম....
সমন্বয় ক্রমে খুলে যাওয়া আকাশের নীচে 
শুনি অন্য একটি পৃথিবীর তারণ মন্ত্র...
জীবনের বহুমাত্রিকতায় আবারও 
'হৃদয়' সযত্নেই আঁকতে চায় একটি 
জয়-পরাজয়হীন বাংলা নতুন বছর....

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ৬।। সহনশীলতার রসায়ন — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ৬।।




সহনশীলতার রসায়ন 

দীপক বেরা 


এত ভালোবাসাবাসি ভালো নয়
শুধু মাগনায় পাওয়া কিছু কাঁচা অনুভবে
যারা পোষ মানে নিজেদের ফাঁদে 
জানি, —প্রথাগত ব্যাকরণ মেনে 
প্রেমের কবিতা হয় না 
তবু ভালোবাসা আদি অকৃত্রিম অনন্যা 
তর্ক-বিতর্ক থাকুক, থাকুক বিরোধ
যাপনের ভিতর থাকুক কিছু প্রতিরোধ 
হোমিওপ্যাথি ওষুধের মধ্যে একটা আশ্চর্য 
সহনশীলতা আছে... 
ভালোবাসার 'স্পেস'—সেই 'মাদার টিংচার' 
স্নায়ুর শ্রেণিরেখা ধরে ক্রমশ খুচরো বাজে
রক্তে, মাংসে আর অধিকৃত শ্বাসে
অপেক্ষার আকাশে মনের ভিতর মেঘ জমে
তারপর অকাল বৃষ্টিতে গলাজল হয় মননদী
বিরহের পর কান্না না এলে কীসের উদযাপন? 

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ৫।। মনের একতারায় সুর লাগে —সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ৫।।



মনের একতারায় সুর লাগে 

সুধাংশুরঞ্জন সাহা 


চৈত্র শেষের অপরাহ্নে কোথা থেকে নেমে এলো অকাল বর্ষা 
গাছেদের ঘরসংসার আনন্দে মাতোয়ারা 

উদাসপুরের মনের একতারায় সুর লাগে 

আমার দিনলিপির পাতায় পাতায় 
বেজে ওঠে তোমাকে না - বলা কথার অদ্ভুত ছায়া 
মেঘলা আকাশে ছড়িয়ে পড়ে মিহি আলোর রেখা 

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ৪।। মনের একতারাখানি — অজিত দেবনাথ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ৪।।





মনের একতারাখানি

অজিত দেবনাথ 


আকাশ থেকে ঝুপুস বৃষ্টি নেমে এল

সুচারু  বিকেলের ঠোঁটে গড়িয়ে পড়ে তারই রুপোলি রেখা 

সহসা মেঘবালিকা রঙিন হয়ে ওঠে অপূর্ব রাগিণীতে

অকাল সন্ধ্যার ম্লান আলো নিঃশব্দে নেমে আসে পৃথিবীর বুকে 

ঘরে ফেরা পাখিদের কাকলিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ 

তারই স্পর্শে হো হো হাসে সোহাগী পুকুর

বৃষ্টির কলতানে দোলে ওঠে গাছপালাদের ঘর-সংসার 

উদাস সুরে বাজে মনের একতারাখানি

শাখায় শাখায় ফুটে ওঠে বৃষ্টিপাতের  সম্মিলিত উল্লাসধ্বনি 

আর মোহনীয় সুরে ভেসে আসে সেইসব অলৌকিক গান।

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ৩।। মনের আলপনা — তানিয়া ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ৩।।



মনের আলপনা 

তানিয়া ঘোষ 


মনের কোনো এক গোপন দালানে

তুমি এসে থিতু হয়েছ কোনো এক গোধূলি বেলায়,

কোনো শব্দ না করে, কেবল এক চিলতে উপস্থিতিতে।

আমি চেয়েছিলাম এক আকাশ নীল অস্তিত্ব 

কিন্তু তুমি দিলে সেই নীলের গভীরে হারিয়ে যাওয়ার অনুভূতি।

প্রেম তো আসলে নাম ধরে ডাকা নয়,

প্রেম হলো তোমার মৌনতার ভাষা বুঝে নেওয়া।

আমার দিনলিপির প্রতিটি পাতায় এখন তোমার ছায়া,

চোখ বুজলেই দেখি আমাদের না বলা কথাগুলো-

রঙিন প্রজাপতি হয়ে উড়ছে কোনো নাম না জানা বাগানে।

তুমি পাশে থাকা মানেই এক অদ্ভুত পূর্ণতা,

যেন আজন্ম তৃষ্ণার পর এক ফোঁটা শীতল জল।