লেবেল

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-৬।। স্বাধীনতা কে না চায় — প্রদীপ্ত সামন্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 

      

।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-৬।।



স্বাধীনতা কে না চায় 

প্রদীপ্ত সামন্ত 


স্বাধীনতা কে না চায় --

মুক্ত হাওয়া ,পরিচিত গন্ডি থেকে বেরিয়ে 

প্রাণভরে একটু গভীর নিঃশ্বাস ; 

মাছও জাল ছেড়ে জলে ফিরে যেতে চায়, 

পাখি খাঁচা ছেড়ে আকাশে - বন্দী ;

লোহার গরাদ ভেঙে বাইরে ... 


আবদ্ধ হবে বলে যে সংসার পেতেছিল 

সেই সংসারীও সংসার নামক বন্দি দশা থেকে বেরিয়ে এসে একটু অন্য ভাবে কাটাতে চায়; চাকুরিজীবী একঘেয়েমি কাটাতে 

ক'দিনের জন্য ঘুরে আসে --

মোদ্দাকথা স্বাধীনতা; স্ব অধীনতা- নিজের অধীনে থেকে ইচ্ছে খুশি মত কাটাতে প্রত্যেকেই চায়;

প্রত্যেকেই ভালোবাসে --উন্মুক্ত বিহঙ্গের

খোলা আকাশের বিচরণ.....




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন