লেবেল

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ২।। টুকু — অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ২।।




টুকু 

অমিত কাশ‍্যপ


আলয়লা ঝড় কি ফিকে হল, আলো হল আকাশ ভরে

কেমন যেন মন ভালো করা দিন হল

দিন তো হল, ফুলের সাজে গাড়ি হল হঠাৎ করে 

আনন্দ কলোনির মোড়ের মাথায় 


আশপাশ থেকে কারা যেন বলল, টুকু চলে গেল 

কে টুকু, কতটুকু টুকু 

খিচুড়ি আর ডিমভাজা গন্ধে ঢাকা পড়ল সব

টুকু চলে গেল 

ঝড় কি ফিকে হল, মধ‍্যাহ্ন এখন 

নিঃশ্বাস ভারি হয়ে আসছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন