লেবেল

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

অঙ্কুরীশা -র পাতায় শুরু হলো.... ।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১।। আজকের কলমে — মায়াবী ★ মানস মুখোপাধ্যায় ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                  ।। এপ্রিল সংখ্যা।। 

         ।।    কবিতা বিভাগ।। 

         ।।  বিষয় — মন — ১।।




মায়াবী 

 মানস মুখোপাধ্যায়          

 

আকাশটা মেঘলা 

মনটা ভারাক্রান্ত --

মেঘ সরতেই নীল আকাশ 

আমিও উচ্ছ্বল !

ঐ দূরে দাঁড়িয়ে পছন্দের মেয়েটি

রক্তরাঙা ঠোঁট,  হাতে রক্ত গোলাপ 

সময় হয়েছে অভিসারের

কাছে আসতেই দেখি 

সমস্ত পাপড়ি ঝরা!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন