লেবেল

মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -৫।। হুলো — নিমাই মাইতি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






অণুগল্পের আড্ডা -৫



হুলো
নিমাই মাইতি

ঘোষপাড়ায় কোথা থেকে একটা কালো বিড়াল ঢুকেছে। দেখতে যেমন চোখ দুটো ও টকটকে লাল। ছেলেমেয়েরা দেখলে ভয়ে জড়োসড়ো হয়ে পড়ে। কারো রান্নাঘরে মাছের গন্ধ পেলে দু চার পিস নিয়ে হাওয়া।
সবাই রীতিমত আতঙ্কে থাকে। কখনো বা দুধ খেয়ে পালিয়ে যায়। অনেকে ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করে। অমল একদিন সুযোগে লাঠি দিয়ে এক ঘা মেরেছেও।
    বিড়ালটা ও তক্কে তক্কে ছিল মারের প্রতিশোধ নেওয়ার। একদিন চুপি চুপি হুলোটা অমলের খাটের নিচে এসে বসে রয়েছে। অমল খেয়ে এসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। হুলোটা চুপি চুপি অমলের মুখের কাছে এসে ছিরিক করে হিসি করে এক লাফে পগার পার। অমলের সে কি অবস্থা।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন