লেবেল

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আজ থেকে প্রকাশিত হল... অঙ্কুরীশা -র পাতায়... । মে সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব শ্রমিক দিবস -১।। আজকের কলমে — কর্মযোগ — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature ।।

 


      

।। মে সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব  শ্রমিক দিবস -১।।




কর্মযোগ 

জয়শ্রী সরকার 

ইচ্ছে করলেই কল্পতরুটা পেতে পারো কী?
ইচ্ছে করলেই দুঃখটাকে বদলে দিতে পারো কী?
পারো না।

ইচ্ছে করলেই মিথ্যে যোগী হতে পারো কী?
ইচ্ছে করলেই ঈশ্বরকে পেতে পারো কী?
ইচ্ছে করলেই.......

অনেকগুলো না-পারাকে আত্মীকরণ করো,
করো আত্মবিশ্লেষণ;
কাপুরুষের মতো বাঁচা নয় -----
যাপিত জীবনে আনো ত্যাগ, রেখো নীরবতা,
শুধু কাজ করে যাও নিঃশব্দচরণে!
দেখবে, ইচ্ছেপাখির ডানাগুলো 
আপনিই মেলে গেছে 
ঐশী চেতনায় উড়ে গেছে অনন্ত আকাশে,
যেখানে ---- এক হয়ে গেছে ঈশ্বর-মানব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন