লেবেল

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৬। অমলেন্দু বিশ্বাস।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 



পৌষ এল ঘরে -৬

অমলেন্দু বিশ্বাস 



পুষা নক্ষত্রের চোখ 

অঘ্রান অরবে থেকে গেলে মরমী মাটির 
কোল ঘেষে নেমে আসে পুষা নক্ষত্রের চোখ। 

কুয়াশা সরিয়ে তুমি কী দেখবে সৌরচোখে--
কোথায় খেজুর গাছ কাটা হচ্ছে হারাণের হাতে! 

ভোর থেকে চোখ ফুটে গেলে 
পালং পাতার গায়ে নিঃশব্দ শিশির—

শীতের র‍্যাপার গায়ে খুঁজে ফিরছে
রোদের প্যালেট হাতে বিভাবিত রং।











৩টি মন্তব্য:

  1. ছোট্ট , কিন্তু খুবই সুন্দর কবিতাটি।গ্ৰাম বাংলার সুন্দর প্রতিচ্ছবি।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর। শব্দের ব্যবহারে মুগ্ধ হলাম। অভিনন্দন রইলো।

    উত্তরমুছুন