গ্রীষ্মের দুপুর -১১
দুরন্ত বিজলীগ্ৰীষ্মদুপুর
একলা একা রৌদ্রে আঁকা
খা খা দুপুর বেলা,
মা ঘুমুলে আঁচল থেকে
পালিয়ে শুধু খেলা।
খোকা তখন আম বাগানে
কাঁচা আমের জন্যে
মগডালে সে উঠে বসে
খোঁজে তন্নে তন্নে।
খুকুমণি বসে একা
আসনে ফুল তোলে,
মাও তখন দুপুর ঘুমে
দুঃখটুক্ষ ভোলে।
খোকাখুকুর দুপুরগুলো
ছিল দুষ্টু মধুর,
এখন দেখি ছড়িয়ে আছে
মোবাইলের বেসুর।
দুঃখ এবং আনন্দ সব
ঝরঝর ঝরে,
গ্ৰীষ্মদুপুর হারিয়ে সুর
অনলাইনে পড়ে।
একলা একা রৌদ্রে আঁকা
খা খা দুপুর বেলা,
মা ঘুমুলে আঁচল থেকে
পালিয়ে শুধু খেলা।
খোকা তখন আম বাগানে
কাঁচা আমের জন্যে
মগডালে সে উঠে বসে
খোঁজে তন্নে তন্নে।
খুকুমণি বসে একা
আসনে ফুল তোলে,
মাও তখন দুপুর ঘুমে
দুঃখটুক্ষ ভোলে।
খোকাখুকুর দুপুরগুলো
ছিল দুষ্টু মধুর,
এখন দেখি ছড়িয়ে আছে
মোবাইলের বেসুর।
দুঃখ এবং আনন্দ সব
ঝরঝর ঝরে,
গ্ৰীষ্মদুপুর হারিয়ে সুর
অনলাইনে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন