গ্রীষ্মের দুপুর -১৮
সুনীল করণ
গ্রীষ্ম কাটুক গানে গানে
নতুন বছর আসে যখন
বরণ করি তারে,
কেউ বা বলে দারুণ গরম
কেউ বা বলে বাঃ রে !
বৈশাখ মাস আসে যখন
সূর্য তাকান হেসে,
কচিপাতা, মেঘেরাও
শুধায় কুশল এসে ।
হোকনা গরম- রবীন্দ্রনাথ
উদ্ভাসিত প্রানে,
ঋতু বদল হবেই ; গ্রীষ্ম
কাটুক গানে গানে ॥


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন