লেবেল

সোমবার, ৩০ মে, ২০২২

আজ থেকে শুরু হল অঙ্কুরীশা-র পাতায় ... শুধু ছড়ায়...গ্রীষ্মের দুপুর -১।। আজকের কলমে — ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





গ্রীষ্মের দুপুর -১

ফটিক চৌধুরী





খুকুর দুপুর



সকাল সন্ধের মধ্যিখানে
যেটুকুনি ফাঁকা
খুকুর নিজের দুপুর যেন
স্বপ্ন দিয়ে মাখা।

দুপুরবেলা সবাই যখন
ভাতঘুমেতে থাকে
সময়টা সে নিজের মত
স্বপ্ন দিয়ে মাখে।

পড়ার বই রেখে খুকু
পড়ে ভূতের বই
নিঝুম দুপুর চারিদিক
নেই কোন হইচই ।

একা একা ভীষণ একা 
দুপুরবেলার খুকু
সেই সময়ে আঁকড়ে ধরে
নিজের জগতটুকু।

মনে মনে যায় যে চলে
খুকু নিজের রাজ্যে
স্বপ্ন দেখে দুপুর বেলা
এটাই তার কাজ যে !

দুপুর মানেই নির্জনতা
শুধু ঝিঁঝিঁর ডাক
খুকুর দুপুর নিজের করে
নিজস্বতা পাক।

দুপুর দুপুর খুকুর দুপুর
সকাল-সাঁঝের মাঝখানে
সেই দুপুরের অনেক মজা
সেটি শূধু খুকুই জানে।

দুপুরগুলি খুকুর কাছে
আঁকা নানান দৃশ্যে
একা একা পাতা ওল্টায়
এমন ভীষণ গ্রীষ্মে।









অঙ্কুরীশা-র  প্রতিদিন বিভাগে   আজ থেকে শুরু হল  শুধু ছড়ায় 'গ্রীষ্মের দুপুর'

আপনিও আপনার  মৌলিক ও অপ্রকাশিত  ছড়াটি আজই পাঠিয়েদিন।

ankurishapatrika@gmail.com





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন