লেবেল

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল- ৩৩।। অনিন্দিতা শাসমল।।Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 






হেমন্তের সকাল- ৩৩
অনিন্দিতা শাসমল


সুন্দরী হেমন্ত

আলোর উৎসব শেষ হলে,
হিমনামা রাতে খোলা ছাদে বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকা--
শান্ত আকাশপ্রদীপের দিকে।

পাতলা চাদরের নিচে , শান্তির ঘুমশেষে ভোরের হিম মেখে পথে নামলে--
শিরশির হাওয়া ;
মেঠো পথের দুদিকে সবুজ ধানের শীষে সোনালী রঙের উঁকি--আগামীর ফসলসঙ্গীত যেন।

মাত্র ক'টা দিন ,তবুও বড়ো সুন্দর এই সময়..
বড়ো প্রিয় রূপসী বাংলার এই সুন্দরী ঋতু , হেমন্ত



চিরদিনের

ডালে ফোড়ন দিতে দিতে 
কানে এলো একটা শব্দ ;
পেছন ফিরে দেখি --
রান্নাঘরের দরজায় ,
খুব চেনা ভঙ্গিতে হাসিমুখে দাঁড়িয়ে ,
তুমি..
আমার সাতজন্মের শত্তুর ,
আমার চিরসখা,
আমার চিরদিনের হেমন্ত সকাল।











৭টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. দুটোই দারুণ। তবে শেষেরটা দারুণ লাগলো।

    উত্তরমুছুন