লেবেল

শনিবার, ৮ অক্টোবর, ২০২২

এসো মা লক্ষ্মী— দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


এসো মা লক্ষ্মী

দুরন্ত বিজলী

সবুজ ধানপাতায় স্নিগ্ধ শীতল শিশির
সাদা মেঘ ভেসে ভেসে যায়
রোদের আল্পনা আঁকা গায়
শুভ্র জ্যোৎস্নায় শিরশির করে হিমনিশির


বাতাসে দোলে সাদা সাদা  শিউলি টগর
মাঠে হঠাৎ ঝমঝম রিমঝিম
বৃষ্টির নাচ পৃথিবীতে ঝিমঝিম
কার পায়ের নূপুরে আসে কিসের খবর ?

মায়ের পা আসছে নেমে সবুজ পাতায়
কৃষকের মনে  কত আশা
বউমনির চোখে খুশির ভাষা
হলুদ ধানের শিষের আলো ভালোবাসায়

কোজাগরী পূর্ণিমার শুভ্র রথের উপর চড়ে
এসো মা লক্ষ্মী এসো ঘরে
তোমার আশিস পড়ুক ঝরে
সকল দুর্দশা দাও মাগো দাও দূর করে।

1 টি মন্তব্য: