লেবেল

শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

বিসর্জনের সুরে ৷ বিসর্জন— অরিন্দম চট্টোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


বিসর্জনের সুরে 


বিসর্জন

অরিন্দম চট্টোপাধ্যায় 


দৃশ্যান্তর থেকে দৃশ্যে আসাটা আহ্বান

আবার দৃশ্য থেকে দৃশ্যান্তরে 

চলে যাওয়াটা বোধহয় বিসর্জন 

এ যেন বার্ষিক গতির মতো ঘূর্ণন 

একটা পথ দিয়ে হেমন্ত, শীত, বসন্ত

গ্রীষ্ম বর্ষা পেরিয়ে যেন শিউলিভূমি

বা পদ্ম পাতার ওপর অদৃশ্য হয়ে যাওয়া

কয়েকফোঁটা জলকণার মতো কোন মুহূর্ত 

একটা অনিবার্য ঘটনা পরম্পরা 

 তাকিয়ে থাকা দিগন্তরেখায়

 আর প্রতীক্ষার প্রহর গুনে চলা...


# এই ভাবেই দৃশ্য থেকে দৃশ্যান্তরে

   আবাহন কাল ধরে এক পদসঞ্চারণ...



২টি মন্তব্য: