লেবেল

শনিবার, ৪ জুন, ২০২২

শুধু ছড়ায়...গ্রীষ্মের দুপুর -৬।। সমাজ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




গ্রীষ্মের দুপুর -৬

সমাজ বসু




ছাতা



মেসো মেসো মেসো
ঘুম-দুপুরে একটুখানি মুখটা টিপে হেসো।

মাসি মাসি মাসি
খেলেই তবে প্রাণ জুড়োবে,ভাত পান্তা বাসি।

পিসে পিসে পিসে
জ্যৈষ্ঠেতে নয়, বরং এসো আষাঢ় মাসের বিশে।

পিসি পিসি পিসি
এই গরমে আর কিছু না,শরবত খাও দিশি।

মামা মামা মামা
শার্ট প্যান্টুল ছেড়ে পরো, ফতুয়া পায়জামা।

মামি মামি মামি
নিমগাছের ওই ছায়ায় বোসো,এসির চেয়ে দামি।

কাকা কাকা কাকা
ভরদুপুরে যাচ্ছো কোথায়?রাস্তা যে পিচ মাখা।

কাকি কাকি কাকি
এই গরমে গান গেও না,কেউ শুনবে নাকি?

ছাতা ছাতা ছাতা
গরম থেকে বাঁচতে সবার মাথায় দিলাম ছাতা।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন