গ্রীষ্মের দুপুর —৩১
সুদীপ কুমার চক্রবর্তী
দহনবেলা
তপ্ত দহনকাল
অলস এ মায়াজাল।
তবু ছাতায় ঢেকেছে মাথা
ঘর্মাক্ত ব্যস্ততা -
এখন যে যার মতো
আমরা জীবন করি ফেরি।
কোথায় সে জলকেলি
সন্তরণ - উল্লম্ফন
কোথা সেই আম গাছ
জামগাছ লিচু আর
কাঁঠালের সারি !
এখন ফোনেতে নিভৃতবাস
বিচিত্র এ পরবাস
আমাদের সে সময় গেছে চুরি।


খুব সুন্দর লিখেছেন :
উত্তরমুছুনফোনেতে নিভৃত বাস
বিচিত্র এ পরবাস