পৌষ এল ঘরে -৬
অমলেন্দু বিশ্বাস
পুষা নক্ষত্রের চোখ
অঘ্রান অরবে থেকে গেলে মরমী মাটির
কোল ঘেষে নেমে আসে পুষা নক্ষত্রের চোখ।
কুয়াশা সরিয়ে তুমি কী দেখবে সৌরচোখে--
কোথায় খেজুর গাছ কাটা হচ্ছে হারাণের হাতে!
ভোর থেকে চোখ ফুটে গেলে
পালং পাতার গায়ে নিঃশব্দ শিশির—
শীতের র্যাপার গায়ে খুঁজে ফিরছে
রোদের প্যালেট হাতে বিভাবিত রং।
ছোট্ট , কিন্তু খুবই সুন্দর কবিতাটি।গ্ৰাম বাংলার সুন্দর প্রতিচ্ছবি।
উত্তরমুছুনখুব সুন্দর। শব্দের ব্যবহারে মুগ্ধ হলাম। অভিনন্দন রইলো।
উত্তরমুছুনভালো লাগলো, ভালো থাকুন কবি
উত্তরমুছুন