শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৫।। সুশান্ত সেন।।Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 




পৌষ এল ঘরে -৫

সুশান্ত সেন



কবিতা


সামনে অনেক সাঁকো।
পেরিয়ে,  কি ভাবে তোমার কাছে পৌঁছাব
সেই চিন্তা — কবিতা, কবিতা আমার।
সময় চলে যায় তার নিয়মে
যেতে বাঁধা, যেতে দেরি।
কবিতা, তুমি কি অপেক্ষা করবে? 
সামনে নড়বড়ে সাঁকো
এক পা এগিয়ে দু- পা পিছিয়ে আসি
পিছনের টানে।
কখন দু -হতে বাতাস সরিয়ে 
কুয়াশা ভেঙ্গে 
ধুলি মাখা সময় কে ফিরে পাবো
সেই আকাঙ্খায়
বারবার সাঁকো পেরিয়ে যেতে চাই।
কবিতা, কবিতা আমার 
তুমি কি অপেক্ষা করবে?












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন