ঝাঁক বেঁধে পাখিরা যখন আসে অকারণ/
অন্ধ লিপি দিয়ে বাঁধি তাদের বেলাজ আক্রমণ/
দেখে মজা নেয় গাছে বসে থাকা চাঁদ, বুনো ফুল/
তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে শিউলি-বকুল/
নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর জেগে ওঠে শুকতারা/
পাখিদের পরকীয়া নিয়ে গান বাঁধে একতারা/
আকাশের আঁকা ছবি সব ভেসে চলে যায়/
বিরহ কাতর মেঘেদের কথাগুলো শূন্যে চমকায়/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন