শুধু অণুগল্পে...
মাল্যবান মিত্র
ডিম্ ভাত
জন-খাটতে গিয়ে চাষের জমিতে সকাল সকাল কীটনাশক ছড়িয়ে , তাড়াতাড়ি ছেলেকে নিয়ে ভোটবাবুদের দেওয়া ফ্রি এর খাবার ডিম্-ভাতের তীব্র আকাঙ্খা পেটের ভেতরে থাকা , লোকটা এখন শুয়ে আছে জমির আলের উপর , মাছি বসছে মুখের উপর , শরীর থেকে বেরোচ্ছে মৃত্যুর গন্ধ আর একটু রক্ত। অপরিচিত গুরুত্বহীন লোকটার পাঁচ বছরের ছেলে ভেঙে পড়া বাড়ির উঠোনে দাঁড়িয়ে লোকজন দেখছে , আজ তাদের বাড়ি লোকে লোকারণ্য। ছবি তুলতে তুলতে লোকগুলো ছেলেটাকে প্রশ্ন করছে সে শেষ কখন দেখেছিলো তার বাবাকে ? গাড়ি করে আসা সাদাপাঞ্জাবি পড়া লোকটা ,হাতে মাইক ধরা লোকগুলোকে কি যেন বলছে তার বাবার নাম করে , বাবার রক্তমাখা শরীরটা ঢেকে যাচ্ছে লাল -সবুজ - গেরুয়া পতাকায় । বাচ্চা ছেলেটা ভবিষ্যৎ দেখতে শেখেনি এখনো , আর তাই ওর বারবার মনে হচ্ছে সকালে বাবার বলা শেষ কথাগুলো আরেকটু পরে এসেই আমরা ডিম্-ভাত খেতে যাবো ! করোনা তে কেড়ে নেওয়া , মা হারা দশ বছরের ছোট্ট ছেলেটার আর ডিম্ ভাত খাওয়া হলোনা , তার বাবারসাথে।
অণুগল্প আহ্বান
ankurishapatrika@gmail.com
মনে রাখবেন লেখাটি যেন মৌলিক ও অপ্রকাশিত হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন