বুধবার, ১ জুন, ২০২২

শুধু ছড়ায়...গ্রীষ্মের দুপুর -৩।। রবীন বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




গ্রীষ্মের দুপুর -৩

রবীন বসু



গ্রীষ্ম দুপুর


গ্রীষ্ম দুপুর মহা নিঝঝুম

গাছে গাছে পাখিদের ঘুম।

অলস বাতাস বইছে ধীরে

পথিক হাঁটে বোঝা শিরে।

ফেরিওয়ালা দূরের থেকে

চলে যায় সে হেঁকে হেঁকে।

পাকা ফলের গন্ধে বাতাস

ভরে গেছে, উদাস আকাশ।

আম পেকেছে জাম পেকেছে

দুষ্টু ছেলের ঘুম কেড়েছে।

মিষ্টি ফলের আশায় ছেলে

ঘুরছে দেখি খেলা ফেলে।

কোন্ বাড়িতে এফএম বাজে

কোথাও সবাই আছে কাজে।

এই দুপুরে ছবি আঁকে

বসে খোকা, দেখায় মাকে।

গ্রীষ্ম দুপুর মায়া মুকুর

শান্ত ছবি, গ্রামের পুকুর।

এমন দিনে খোকার সনে

রূপকথারা খেলতে আসে

পক্ষীরাজ সে আপন মনে

আকাশ পটে কেবল ভাসে।

খুকু দেখে শোলক বলা 

কাজলাদিদি আপনভোলা

কোথায় যেন যাচ্ছে চলে 

মনের দুঃখ সংগোপনে।


গ্রীষ্ম দুপুর মহা নিঝঝুম

খোকা খুকুর চোখে ঘুম!













এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত ছড়াটি পাঠিয়ে দিন।আপনার এই ছড়াটি সম্মানের সাথে অঙ্কুরীশা -র পাতায় প্রকাশিত হবে।


ankurishapatrika@gmail.com



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন