প্রকৃতি -ই সুর সংখ্যা - ৮
পিনাকী রায় (কনিষ্ক)
চাতক
এবার এলে আমাকে সঙ্গে নিও
যেখানে সার বেঁধে অপেক্ষারত
আমার জীবন তরী।
ছলাৎ ছলাৎ জল তরঙ্গে
তিরতির করে কেঁপে ওঠে তরবারি।
ঝুঁকে পড়া বটগাছ নদীর জলে
জীবন এঁকে দেয়।
আলপনা দেয় ছোঁ মারা মাছরাঙ্গা।
পরের বার এলে আমাকে সঙ্গে নিও
যেখানে দিন দিগন্তে মেশে
দেখা করে আসবো অবনীর সাথে।
হয়তো সে অনেক আগেই
পেরিয়েছে দিগন্ত,
সারাদিন গিলে নেব স্মৃতির রোমন্থনে।
পিছন ফিরে দেখি, পৃথিবীর সাথে আমারও বেড়েছে স্মৃতি,
অবনীর মত কত আপন
হৃদয় থেকে ঢুকেছে মাথার প্রকোষ্ঠে
আরো কত অবনী সারবেঁধে
অপেক্ষায় হার্দ্য অলিন্দে।


সুন্দর ভাবনা🙏🌹 তবে দ্বিতীয় লাইনে...যেখানে সারবেঁধে অপেক্ষারত আমার জীবন তরী... এই বাক্যটিতে ব্যাকরণগত ভুল আছে
উত্তরমুছুনখুব সুন্দর কবিতা। একটি চিত্রকল্প এঁকেছেন কবি তাঁর কবিতায়।
উত্তরমুছুন