রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

।অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -৭।। শিউলি গাছ — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -৭।।



শিউলি গাছ

দুরন্ত বিজলী

একটি শিউলি গাছ সজনে গাছের পাশে ছিল।
সেসময়ে তাকে নিয়ে কয়েকটি ছড়াও লিখেছি।
সজনে গাছকে নিয়েও লিখে ফেলেছি 'সজনে কুঁড়ি '।
আমাদের সেই মাটির ঘর, সবজির ক্ষেত,
একটু ফুল বাগান, পুকুর,ঘাট, এসবের মধ্যে,
নারকেল সুপুরি তাল তেঁতুল ও নিমের মধ্যে সজনে
গাছের পাশে সে ছিল। শরতে সে সাদা ফুল নিয়ে
সন্ধ্যার পর সেজে উঠত। তারপর সকালবেলায় তার
তলায় সাদা ফুলের চাদর বিছিয়ে ডাকত - আয় ফুল
কুড়ুবি আয়।
কোঁচড় ভরে কুড়োতো টিয়া, টুসি, ময়ূর।
আমিও দুহাতে ভরে নিতাম।

দুঃখের বিষয় একদিন সেই গাছটিকে হারাতে হল।
ঘরের সামনে ইটের গাঁথুনি দিয়ে একটি কংক্রিটের
উঠোন তৈরি করতে গাছটিকে কেটে ফেলতে
হয়েছিল।
প্রগতির পরাকাষ্ঠায় প্রকৃতি নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষ
বড়ই সুখের, বড়ই আরামের জন্য নির্মাণের কুড়ুল
দিয়ে প্রকৃতির বুকে আঘাত করে।
আর বিধাতা অলক্ষ্যে হাসেন।
দুর্গার চোখে জল আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন