মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

।। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-৮।। আষাঢ়ে জগন্নাথ — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  ।। জুলাই সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — রথযাত্রা-৮।।



আষাঢ়ে জগন্নাথ

মুক্তি দাশ


দেবতারা সব প্রিয়দর্শন -
জানি সেই কথাটা্‌ই।
তোমরা যে বাবা কিসের দেবতা
মাথায় আসে না ছাই!
শ্রীজগন্নাথ, বলরাম আর
সুভদ্রা– তিনজনে,
এত বিদঘুটে কেন গো তোমরা
হলে তিন ভাইবোনে?
তোমাদের ছাড়া ভক্তকুলের
নয়নের মণি যে হারা!
অথচ কেমন কিম্ভূত সব
তোমাদের এই চেহারা!
প্রতি বছরেই ফিরে ফিরে মনে 
জাগে যে প্রশ্ন দুটো-
কেন তোমাদের পা-গুলো উধাও?
হাতগুলো কেন ঠুঁটো?
এর জবাবে যে আষাঢ়ে গল্প
বহু পুরাতন যা - সেই
শোনাতেই বুঝি আসো বারে বারে
ঠিক সে আষাঢ় মাসেই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন