রবিবার, ৫ জুলাই, ২০২৬

। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-৪।। রথের মেলা — বিদ্যুৎ মিশ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।   জুলাই সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — রথযাত্রা-৪।।



রথের মেলা

বিদ্যুৎ মিশ্র


মেঘলা আকাশ হুংকার দেয় খোকার মনে ভয়

এখন যদি বৃষ্টি আসে মনে খুব সংশয়।

রথের মেলা কী ভাবে সে যাবে তবে আজ

গোমড়া মুখে বসে খোকা ফেলে সকল কাজ।


বাপি বলেন সবুর করো বৃষ্টি এলে তাই

নতুন ছাতা বাড়ি আছে চিন্তা কিছুই নাই।

বাপির কথা শুনেই খোকার খুশি হলো মন

রথের মেলা ঘুরতে যাবে পূর্ণ হবে পণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন