।। মে সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — বিশ্ব শ্রমিক দিবস -৫।।
ঝলসানো খিদে
অজিত দেবনাথ
যদি শেষঘুমের পথটুকু পড়ে থাকে রাস্তার পাশে
শব্দহীন, বর্ণহীন
তবু তো কত পথ হেঁটেছি নির্জনে, আবছায়ায় এমনকি শাখাপ্রশাখায়
শুনেছি পাখির মুখরিত কলতান, বিনম্র জোছনার আটপৌরে চাহনি
দেখেছি কি সাম্যের পাঠশালা?
রাস্তা জুড়ে সারিবদ্ধ মিছিল
যেন অকারণ ভিড়-স্লোগানের অস্বীকৃত কাব্যপ্রবাহ
শ্রমিকের ঘামের পাশে পড়ে থাকা উৎসবের আতিশয্য
প্রতিরোধহীন মানুষের সর্বগ্ৰাসী হাহাকার
ঝলসানো খিদে, অর্ধগলিত নিঃশ্বাস
নিরন্ন মানুষের আর্ত চিৎকার
এইসব মুঠো মুঠো দুঃখের কথা নিঃশব্দে তাকিয়ে থাকে উৎসবমুখর রাজপথে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন