।। এপ্রিল সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — মন — ১৫।।
খাজুরাহো
হীরক বন্দ্যোপাধ্যায়
চুম্বন পছন্দ হলে অর্ধেক টেনশান সেরে যায়
তখন অসুখ অসুখ নয় রতিপাথর,তুমুল বৃষ্টির রাতে
একমাত্র চুম্বনযোগ্য অপরাধে যার সন্ধান মেলে
সম্পূৰ্ণ মনের জোরে ঠোঁটে ঠোঁট, হাতে হাত
না,চোখে চোখ নয় চকিত বিদ্যুৎ প্রকৃতি সৃষ্টি করেছে বলে বেকার যুবকদের অর্ধেক অসুখ সেরে যায় . ..
চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তখন বাতাসে উড়িয়ে দিয়ে প্রেমিকাকেই টেনে নেয় বুকের আড়ালে
অনিবার্য ব্যর্থ প্রেম যাদের তাদেরো
প্রতিটি চুম্বনের নাম নীলাঞ্জনা ...
যারা কথায় কথায় পিকাসো আর রাবোঁর কথা বলে
নিজেদের আজীবন ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে চেয়েছেন নন্দিনী ছাড়া আর কোনখানে আছে তাদের রক্তকরবী, আমৃত্যু খরার মধ্যে
প্রকৃত চৈত্রপূর্ণিমা
ঝাঁকে ঝাঁকে চিঠি উড়িয়ে দিয়ে বাকীটা জীবন তাই খাজুরাহোর শোক ও শুশ্রূষা
বাকীটা জীবন তাই খাজুরাহোর শিল্পসমগ্র ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন