বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

মানবতাবাদী কবিতা -১৮ ।। রক্ত ঘামে লেখে জীবনের নাম — বিকাশ চন্দ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




মানবতাবাদী কবিতা -১৮



রক্ত ঘামে লেখে জীবনের নাম

বিকাশ চন্দ 


এক পা ও এগোয়নি স্থির কবন্ধ শরীর 
ঘাড়ে গুঁজে দিয়েছে আশ্চর্য বাঁধনে নামাঙ্কন
দোল খাচ্ছে সকাল রোদ্দুরে কুয়াশা ভেজা
ইস্তেহার দেখে কেউ কেউ কেউ হাসে নির্বিকার
কুমারী গালে থমকে সূর্যের চুমু নিশ্চুপ
ভাবী কালের হাতে ধ্যান বিন্দু শেষার্ধ কালের লাটাই
লাট খাচ্ছে কাটা ঘুড়ি বাতাসের জন্ম ভেলায়

পোড়া অক্ষরের ছাই ওড়াচ্ছেন রাজা রানী
কতটা আত্ম বিলীন হলে শহীদের জীবনেও
গড়ে তোলা যায় রহস্যময় কৌণিক ইচ্ছে খেলা
আর কত কালো মাখবে আলোর শহর গ্রাম
অহংকালে ঝাঁপি খুলেছে অস্ত্রের ইঙ্গিত 
নরম আলো সময় বিষণ্ণ মুখে নেই ফুলের স্নিগ্ধতা
অসহায় ঈশ্বর জানে বিলীন মানুষের প্রেম


দিনের ভেতর প্রতিদিন ঢুকে পড়ে অনিশ্চিত সময়
প্রেরণায় অবসন্ন জীবনে আঁচড় কামড় বেয়াদব ধমক
অনন্ত ছায়ার ভেতর বেঁধে আছি সম্পর্কের সাথে
পথে প্রান্তরে ভূর্জপত্রে রক্ত ঘামে লেখে জীবনের নাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন