রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য মা।। আসছে —১৬।।গেরুয়া ভোরবেলা ... বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



শারদ অর্ঘ্য 

মা আসছে —১৬



গেরুয়া ভোরবেলা ...

বিকাশরঞ্জন  হালদার 

প্রত্যহ-জীবন থেকে পালিয়ে এসে, ঐ ক'টা দিন
মনে পড়বে শিউলিতলা, গেরুয়া ভোরবেলা ... মনে পড়বে ছোলার ডাল, লুচি-আলুরদম। ঢাকের বাজনায় মোচড় দিয়ে উঠবে বুকের ভিতর! 

তুমি আসবে বলেই 

তোমার সামনে দাঁড়িয়ে দেখবো, কতগুলো অতীত কেমন করে রঙিন-বর্তমান হয়ে যায়! 

আনন্দ-গান, বীরেন্দ্রকৃষ্ন ... তবু কোথায় যেন একটা অভাব বোধ, অপরিচিত মুখ তুলে তাকাবে! 

ঠিক আছে, তবু তুমি এসো মা ... ভাইবোনদের সঙ্গে সেভাবে তো আর দ্যাখা হয় না!
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন