রবিবার, ৩ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -৩ ।। রথের মেলা —সমর আচার্য্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।







অণুগল্পের আড্ডা -৩



রথের মেলা
সমর আচার্য্য
 
সেদিন ও ছিল এমন রথের দিন। হারান তার একবছরের ছেলেকে আদর করে  কাজে বেরিয়েছিল।বউকে বলে গেল, তাড়াতাড়ি রান্না করে রাখিস। কাজ থেকে ফিরে ছেলে আর তোকে নিয়ে শ্রীকান্ত খ্যাপার আখড়ায় রথের মেলা দেখতে যাবো।রথের দড়ি ধরে টানবো।ছেলের জন্য কিছু খেলনা কিনবো।
বউ সরলা স্বামীর কথামত তাড়াতাড়ি রান্না বান্না করে, সংসারের সব কাজ সেরে বসে রইল।
কিন্তু পরান আর ফেরেনি,ফিরেছিল ওর দেহ।যে লরি থেকে মাল নামাচ্ছিল তার চাকার তলায় চাপা পড়ে মারা গিয়েছে।
ছেলেটা মায়ের আঁচল ধরে বায়না করছে, ও মা চল না রথের মেলায়। দেখ না কত লোক মেলায় যাচ্ছে। সরলার দু'চোখে জলের বন্যা।













     অণুগল্প আহ্বান     


 এই বিভাগে আপনিও আপনার  সেরা মৌলিক ও অপ্রকাশিত  অণুগল্পটি  ১০০ শব্দের মধ্যে  লিখে অঙ্কুরীশা-র  মেলে পাঠিয়ে দিন মেল বডিতে টাইপ করে। 



ankurishapatrika@gmail.com







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন