গ্রীষ্মের দুপুর -৮
মায়া দে
গ্রীষ্মের দুপুর
ঠিক দুপুরে
চুপটি করে
ঘাপটি মেরে
খিড়কি ধারে।
খাচ্ছি আম
পাড়ছি জাম
ঝরছে ঘাম
হোক হয়রান।
ঘুমিয়ে পাড়া
নেইকো সাড়া
নেই পাহারা
ভাঙবো বেড়া।
এর উঠোনে
ওর বাগানে
এই নির্জনে
আমের বনে।
ঝপাং জলে
ঝাপাং তুলে
পিটুনি ভুলে
আছি মশগুলে।
সাত তাড়তাড়ি
দুপুর গড়ি
বিপদ ভারি
ফিরবো বাড়ি।
পেছন থেকে
উঠলো হেঁকে
দেখছি তোকে
নেই রক্ষে।
দিলো ধরে
আচ্ছা করে
গেলাম মরে
বাঁচা ওরে—


অসাধারণ একটি কবিতা পড়লাম । কবিকে অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই । ভালো থাকবেন কবি
উত্তরমুছুন