মঙ্গলবার, ৭ জুন, ২০২২

শুধু ছড়ায়...গ্রীষ্মের দুপুর -১০।। বিদ্যুৎ মিশ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




গ্রীষ্মের দুপুর -১০

বিদ্যুৎ মিশ্র



ভুলে সকল আড়ি


প্রখর রোদে ছাতা মাথায় 

রবি লোচন শর্মা 

পায়ে হেঁটেই পাড়ি দিলেন 

দিল্লী থেকে বর্মা।


ঘেমেনেয়ে রবি বাবু 

বসেন পথের ধারে

ক্লান্তি এবং তেষ্টাতে তার 

ব্যথা ধরে হাড়ে।


জীর্ণ একটা গাছের তলে 

পেতে মাদুর খানা

আনমনে সে মিষ্টি সুরে 

জুড়ল একটা গানা।


গানের কথা যায় না বোঝা 

সুরটা মিঠে ভারি

দুষ্টু জনেও ভাব জমাবে 

ভুলে সকল আড়ি।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন