রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে-৭।। সবর্ণা চট্টোপাধ্যায়।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




পৌষ এল ঘরে -৭

সবর্ণা চট্টোপাধ্যায়



নবান্ন

.

ওই দূরে কে যায় চলে?

আকাশ আজ উন্মত্ত বাউল এক

যেন ঈশ্বর, 

ধানের শরীর খুঁটে দুধ খায় ছোট কত পাখি

চালের গন্ধ মাতে গ্রাম থেকে শহর।

আজ উৎসবের দিন...

নতুন চালের সাথে কাঁচা দুধ আর পাটালি

কুচো ফল, 

ইতুর ভাসান।

মা বেড়ে দেন বাটি ভরে পার্বন

আলতা রঙের আঙুল ডুবে যায় সাদা দুধে

আহা কী সুবাস!

কে খায় চুপিচুপি পৌষের আগমনে?



২.

আজ যে কাঙালের দলে,

সোনার বাংলা তার সোনা রঙে লেপেছে সকাল

দিকে দিকে রামধনু যেন ক্ষেত থেকে ক্ষেতে

পিঠে কার সদ্য কাটা ধান?

যত মা যত মেয়ে উনুনে বসিয়েছে কালো হাড়ি

চালে আর দুধে হাঁড়ি ভরে ওঠে তার

নতুন গুড়ের দলা ছোট ছোট হাতে

মা বুঝি সোনালি রঙের, আলো আলো মুখ?

মাটির মাখা, শিশিরে গড়া নরম শরীর তার?

আজ সব কাঙালের দলে

পাতে তার নতুন চালের ভাত!










২টি মন্তব্য: