প্রেমের কবিতা -৪
বাবলু গিরি
বনলতা তোমাকে
বনলতা তোমায় খুঁজে যাই-
হে প্রেম খুঁজে চলি তোমাকে
দেখিনি তোমার ঘন চুল,শ্রাবস্তীর মুখ।
দেখিনি তোমায় রাজলক্ষ্মী।
কমললতা বনলতা চারুলতা।
তুমি ডাকছো,শুনি প্রমত্তের মতো সে ডাক।
আমি বেদনাক্ত খুঁজে চলি -
সেই নারীর আর্ত চিৎকার ।
খুঁজে চলি জ্বলন্ত যুদ্ধ যন্ত্রণা, গুয়ের্ণিকা।
থামাও যুদ্ধ, পৃথিবীর প্রেম মরে যাবে।
রাজলক্ষ্মী কমললতা বনলতা আসবে।
হে প্রেম খুঁজে চলি অনন্তকাল।
খুঁজে চলি যুগে যুগে অন্তরে বাহিরে।
হাজার বছর খুঁজে চলি ধূসর জগতে।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_45.html

বনলতা প্রেমের প্রতীক। ক'জন আর বনলতার খোঁজ
উত্তরমুছুনপায়। খুব সুন্দর হয়েছে আপনার কবিতা।
খুব সুন্দর।
উত্তরমুছুন