পৌষ এল ঘরে -৩
সুকুমার হালদার
১.
সংক্রান্তির গন্ধ
শীতের গায়ে কাঁপুনি লেপ্টে
কুয়াশা মিছিল সকাল সাঁঝে
মাঝে মাঝে দুষ্টুমি করে রোদ হাসে
গরীবের ফাটা ঠোঁটের হাসিতে সংক্রান্তির গন্ধ
বুকের ভেতরের গাছটাকে সেঁকে নিই
আর তোমার খেলনা-বাটিতে
পৌষের পিঠেপুলি নেমে আসার কথা মনে পড়ে
মনে পড়ে তাতারসি রোদ নিয়ে বিষ্ণুপুরে গঙ্গাস্নান
ভো-কাট্টা ঘুড়ি ধরার ছুট আর...
এখন হাইব্রীড সময়। ক্লান্তিহীন মানুষ। স্ক্রিনটাচে সম্পর্ক
তবু্ও
আমি এখনও ভাস্কর চক্রবর্তীর মতো বলি
শীতকাল কবে আসবে সুপর্ণা?
২.
পৃথিবীর পৌষ মাস হোক
আমাদের গ্লোবে এখন প্যান্ডেমিক
জীবন চলছে আ্যমিবা চলনে
দেয়ালে পিঠ আটকেছে কখনও কখনও
তাই বলে থেমে থাকিনি
কথা ভেঙে ভেঙে রাতের ভেতর বিলাপ করি
নগ্ন পায়ের কাছে গড়িয়ে নামে অমাবশ্যা
অবিন্যস্ত কুয়াশা চাদর ছিঁড়ে কুটোর মতো
ভেসে আসছে প্রেমের চিঠিগুলো
বালিশের তলায় রাখা পথের সব রঙগুলোকে
বুকের ভেতর ভরে ফেলি
খেজুর রসের মতো গেঁজিয়ে উঠছে
আমার ভেতরের টুকরো চাঁদগুলো
বুকের ভেতরের সব রং দিয়ে
ছেঁড়া ক্যানভাসে গোটা একটা পৌষের ছবি আঁকব
পৃথিবীর পৌষ মাস হোক।
খুব ভালো কবিতা দুটি
উত্তরমুছুনকবিতা দুটোর নামকরণে কবিতার উত্তরণ ঘটে গেছে।খুব সুন্দর দুটি কবিতা। বুকের ভিতরের সব রঙ দিয়ে ছেঁড়া ক্যানভাসে গোটা পৌষের ছবি কেবল কবিরাই আঁকতে পারে।অসাধারণ অনুভূতি।
উত্তরমুছুনখুব খুব ভালো লাগলো। দুটি কবিতাই । শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
উত্তরমুছুনঅনেক ভালোবাসা
মুছুনসুন্দর পরিবেশন।
উত্তরমুছুনঅত্যন্ত সমৃদ্ধ লেখাগুলি।
ধন্যবাদ ও শ্রদ্ধা
উত্তরমুছুন