বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...হেমন্তের সকাল -৩৪ ।। অশোক রায়।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



হেমন্তের সকাল -৩৪

অশোক রায় 




১.

অনুভুতির  হেমন্ত


ভোর ফোটার ক্ষণ আগতপ্রায়

তিমির অবগুন্ঠন সরিয়ে  

উষ্ণ রসের কলস ক্রমশঃ পূর্ণ  

চোখ মেলার আগে সুর্য

রক্তটীকা কাঞ্চন ভালে

কুয়াশার আবরণ হেমবতীর রুপ-চন্দন

কোকিল কুজনে শিশিরের ফিসফাস   

হেমন্তিকা তোমার পরিচিত মুখ

পরশে আবেশ জাগে

মন ভরে নিই ভালোবাসার রোদ্দুর

খুশির বারান্দায় …।।

                          

 



২.

 সে  আছে ফল্গুতে


কোকিল ডাকলেই যদি বসন্ত আসে

বৃষ্টি নামলেই যদি বর্ষা আসে

গ্রীস্মের রক্তচক্ষু পেরিয়ে

শীতের রুখুসুখু এড়িয়ে

নিম্নচাপের প্রাবল্যে ধরাশায়ী  

হেমন্ত তুমি কি আসার আগেই বিদায় নেবে

 

এমনিতেই আমাদের জীবনের খুশিগুলো মরে যাচ্ছে

সুখেরা অতৃপ্ত আত্মা হয়ে

ঘুরে বেড়ায় অন্ধকারের আস্তরে

লুপ্তপ্রায় হেমন্তের নগরে

পাতারা ওসের চাদর বিছায় পাপড়ি ডানা মেলে…।।    

                                   











৩টি মন্তব্য: