হেমন্তের সকাল ৪২
শান্তা চক্রবর্তী
পাখিজন্ম
১.
যদি দু 'হাত পেতে দাঁড়াতে
ওষ্ঠে ঝ'রে পড়ত জুঁই -মল্লিকা
যদি বলতে, বহুকাল তৃষিত বৃক্ষ-
সজল মেঘে সমুদ্র আনতাম ঊষর মরুতে
যদি বলতে, অগ্নিশ্বরে পুড়ছে শরীর
জলছোপ আঁচল শুষে নিত স্ন তাপ
যদি প্রথম রাখতে মুখ পায়ের পাতায়,
প্রকৃত নারী চিনতে -
ভরা পোয়াতির মতো নোনাগাছে বসেছে ময়না
এয়োতির চিহ্ন নদীজলে যায় ভেসে...
পাখি, মুখে খড়কুটো, বাসা তবু বাঁধা হল না!
২.
একলা গাছ কত ছায়া দেবে
ঊষর মরু তৃষিত জীবন,
আকাশের জলক্ণা আছে প্রবাসে
চাতকমন কেঁদে কেঁদে ঘুমিয়েছে
পাখি, ডিম ভেঙে গেল,
বাসা বাঁধার খড়কুটো জুটল না!
দুটি কবিতাই খুব সুন্দর। অনবদ্য রচনা। খুব ভালো লাগলো।
উত্তরমুছুনভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
উত্তরমুছুনবাঃ!অসাধারণ!
উত্তরমুছুন