হেমন্তের সকাল-৫০
ত্রিপর্ণা ঘোষ
১.
প্রভাতী সুর
সকালের প্রথম সূর্যের আলোয় আলোকিত হয় ঘাসের ওপর জমে থাকা শিশিরবিন্দু।কুয়াশা আর সূর্যালোকের ব্যস্তানুপাতিক সম্পর্কের গাড়ত্ব বাড়ে।
ভেজা ঘাসের ওপর এক পা দু পা ফেলতে ফেলতে স্মৃতিচারণ হয় স্কুল জীবনের।শীতের সকালে সূর্যের আলো ওঠার আগে পিঠে ব্যাগ নিয়ে টিউশন যাবার তাড়া ছিল বেশি।
ভোরের আজান শেষ হবার পর দুর গ্রামের বাড়ি থেকে আসে ধান ঝাড়ার আওয়াজ।সোনালী ধান আর কুয়াশার মিশ্রিত গন্ধে কি যেন একটা নেশা লুকিয়ে থাকে।চা দোকান থেকে ধোঁয়ারা অবিশ্রাম মিশে যায় কুয়াশার সাথে।
২.
মনখারাপি হেমন্ত
মৃদু উত্তুরে বাতাস, সোনালী ধানের মাঠের বুকে গা এলিয়ে পড়ে থাকা আর দুরের মাঠের ধোঁয়াশা বাতাসকে কেমন যেন মনখারাপি করে তোলে।।
হাজার কোলাহল মাঝেও নিস্তব্ধতা কেমন যেন জেগে থাকে একাকীত্বকে জাগিয়ে তুলতে।মনখারাপি মেঘেরা এলোমেলোভাবে ছুটে যায় উত্তর থেকে দক্ষিণে।
পাহাড়ের কোলে বেড়ে ওঠা জীর্ণ গাছ তার শেষ বাকলটিও ঝরিয়ে দেয় সন্ধ্যে নামার আগে।শূন্য পাহাড়ের প্রাণ ফিরে আসে গোধূলি শেষে চন্দ্রপানে।
১লা ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিদিন বিভাগে অঙ্কুরীশা-র পাতায় 'পৌষ এল ঘরে' বিষয়ক কবিতা। আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখাটি আজই পাঠিয়েদিন।
মেল- ankurishapatrika@gmail.com
অসাধারণ
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন